রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২

সংগৃহীত

দেশে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১১৫ টাকা, যা ১৫ টাকা বেশি। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকায়—এ ক্ষেত্রে বৃদ্ধি ১৮ টাকা।

সবচেয়ে বেশি বেড়েছে অকটেনের দাম। এটি লিটারপ্রতি ১২০ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে, অর্থাৎ ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৫ টাকা, যা আগের তুলনায় ১৯ টাকা বেশি।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top