সিংগাইরে এসএসসি পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:৫০
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে আকস্মিকভাবে পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং শাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তার এই আকস্মিক আগমনে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চমক সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে কি না, শৃঙ্খলা বজায় আছে কি না এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত হচ্ছে কি না—তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
পরিদর্শন শেষে মন্ত্রী জানান, পরীক্ষার পরিবেশ সন্তোষজনক, শৃঙ্খলা বজায় আছে এবং প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।