স্কাউটিং কার্যক্রম জোরদারে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ স্কাউটস নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

সংগৃহীত

দেশের যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে স্কাউটিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিদল স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে সরকারের সহযোগিতা কামনা করেন।

তারেক রহমান স্কাউট আন্দোলনের ভূমিকার প্রশংসা করে বলেন, তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে স্কাউটসের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, চলমান কর্মসূচি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top