শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ভাড়া বাড়েনি, সমন্বয় করা হয়েছে:সড়ক মন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২

সংগৃহীত

ভাড়া নিয়ে কোনো নতুন অভিযোগ পাওয়া যায়নি এবং বাসভাড়া বাড়ানো হয়নি, বরং তা সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে। বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই এটি কার্যকর হবে, এ জন্য আলাদা কোনো মিটিংয়ের প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানো হয়নি এবং কেউ বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি অটোরিকশার দৌরাত্ম্যের বিষয়টি উল্লেখ করেন। তার ভাষায়, অটোরিকশা যানজট বাড়াচ্ছে এবং ধাপে ধাপে প্রধান সড়ক থেকে এগুলো সরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে তিনি এটাও বলেন, “এটি রাতারাতি সম্ভব নয়। সব পক্ষের সঙ্গে সমন্বয় করে ধীরে ধীরে সমাধান করা হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top