রাজধানীতে সোমবার যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৯
রাজধানীতে প্রতিদিন কেনাকাটার পরিকল্পনা করার আগে সাপ্তাহিক বন্ধের দিন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তা না হলে ভোগান্তিতে পড়তে পারেন ক্রেতারা।
আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার বিভিন্ন এলাকার একাধিক মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে।
যেসব এলাকায় মার্কেট বন্ধ
আজ বন্ধ রয়েছে রাজধানীর আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও (ওল্ড এয়ারপোর্ট ও শিল্প এলাকা), ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের অংশবিশেষ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের অংশবিশেষ, যাত্রাবাড়ীর অংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার মার্কেটগুলো।
যেসব মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ
বন্ধ রয়েছে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
সাপ্তাহিক ছুটির দিন ও রুটিন অনুযায়ী এসব মার্কেট বন্ধ থাকায় ক্রেতাদের ভোগান্তি এড়াতে আগে থেকেই পরিকল্পনা করে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।