সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় সংসদের অধিবেশন আজ পুনরায় শুরু, গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে। এর আগে রোববার অধিবেশন চলাকালে ডেপুটি স্পিকার কার্যক্রম আজকের নির্ধারিত সময় পর্যন্ত মূলতবি ঘোষণা করেন।

জানা গেছে, আজকের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হতে পারে। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন।

আলোচনায় সরকারি দলের সদস্যরা আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের মেয়াদেই বাংলাদেশ একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।

অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন পরিচালনায় তিনি সভাপতিত্ব করেন।

এদিন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং স্বতন্ত্র সংসদ সদস্যসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সরকারি ও বিরোধী উভয় পক্ষের অংশগ্রহণে অধিবেশনটি তুলনামূলকভাবে আলোচনাসমৃদ্ধ হয়েছে বলে জানা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top