বড় বিনিয়োগ ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো সম্ভব নয়: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:০৮

সংগৃহীত

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে বড় আকারের বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, সেই কারণেই সরকার বড় বাজেট গ্রহণ করছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এফবিসিসিআই আয়োজিত বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এ অবস্থায় অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তত দুই বছরের ‘কুশন’ প্রয়োজন বলে আন্তর্জাতিক সংস্থা আইএমএফ এবং বিশ্ব ব্যাংক-কে জানানো হয়েছে।

আমির খসরু বলেন, বর্তমান সরকার একটি চাপগ্রস্ত ব্যাংকিং খাত এবং দুর্বল শেয়ারবাজার পেয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নয়নে ব্যবসায়িক বাধা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে রপ্তানি খাতে গার্মেন্টসের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

একই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে অর্থনীতিকে সচল রাখতে হলে গতি আনা জরুরি। তিনি আরও বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না।

সব মিলিয়ে বক্তারা মনে করেন, বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক খাতের সংস্কার এবং রাজস্ব আয় বাড়ানোই আগামী দিনের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার মূল চাবিকাঠি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top