বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আবদুল হান্নান মাসউদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৩:০৫
গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে মন্তব্য করেছেন আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে বেশি দিন সহ্য করবে না।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস রেখে মানুষ গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ।
তিনি আরও বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক ছিল, সেগুলোকে আইন করা হয়েছে। আর যেগুলো সরকারকে জনজবাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেগুলো বিএনপি বাতিল করেছে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং তাদের নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন সম্ভব হবে না।
এ সময় তিনি সংস্কার আদায়ে জনগণকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।