পবিত্র ঈদুল আজহা আগামী ২৭ মে উদযাপিত হতে পারে বলে বিভিন্ন দেশ ও জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসে জানা গেছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হতে পারে। সেই হিসাব অনুযায়ী সেখানে ঈদুল আজহা ২৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসেও ২৭ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, হজের মূল দিন অর্থাৎ আরাফাতের দিন ২৬ মে পড়তে পারে এবং ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে।
ইউরোপ ও যুক্তরাজ্যে চাঁদ দেখার ভিত্তিতে ২৭ অথবা ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর জিলহজ মাস শুরু হয় এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে মাসের শুরু কবে হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হতে পারে ২৭ মে, আর ৩০ দিনে শেষ হলে ঈদ পালিত হতে পারে ২৮ মে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।