হজযাত্রার দ্বিতীয় দিনে ১৪ ফ্লাইটে ৫ হাজারের বেশি যাত্রী সৌদি যাচ্ছেন
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১৩:৪৭
চলতি মৌসুমের হজযাত্রার দ্বিতীয় দিনে রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইটে মোট ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী যাত্রা করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এরই মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত চারটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে উড্ডয়ন করেছে। দিনের বাকি সময় যাত্রা করা হজযাত্রীরা হজ ক্যাম্পে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এ বছর নিবন্ধিত সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শতভাগ সম্পন্ন হয়েছে।
এর আগে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়। প্রথম দিনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী পবিত্র ভূমিতে পৌঁছান।
১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ এর মাধ্যমে ৪১৬ জন যাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে চলতি মৌসুমে হজযাত্রীদের সৌদি পৌঁছানোর কার্যক্রম নির্বিঘ্নভাবে এগিয়ে চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।