রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর আটলান্টা প্রতিদিন প্রায় ৩ লাখ যাত্রী চলাচল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:৪০

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনে। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, টানা শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রতিবেদন অনুযায়ী, শুধু এই একটি বিমানবন্দরেই গত বছরে যাত্রী চলাচল করেছে প্রায় ১০ কোটি ৬৩ লাখ। দৈনিক হিসাবে গড়ে সেখানে যাত্রী চলাচল করে প্রায় ২ লাখ ৯১ হাজার।

গত ২৮ বছরের মধ্যে ২৭ বারই শীর্ষ অবস্থান ধরে রেখে বিমান চলাচলে বিশ্বে নিজেদের আধিপত্য বজায় রেখেছে আটলান্টা বিমানবন্দর।

বিশ্বের শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দর (২০২৫)

১. হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাষ্ট্র)
যাত্রী: ১০ কোটি ৬৩ লাখ

২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (সংযুক্ত আরব আমিরাত)
যাত্রী: ৯ কোটি ৫২ লাখ

৩. হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর (জাপান)
যাত্রী: ৯ কোটি ১৭ লাখ

৪. ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাষ্ট্র)
যাত্রী: ৮ কোটি ৫৭ লাখ

৫. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (চীন)
যাত্রী: ৮ কোটি ৫০ লাখ

৬. শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাষ্ট্র)
যাত্রী: ৮ কোটি ৪৮ লাখ

৭. হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাজ্য)
যাত্রী: ৮ কোটি ৪৫ লাখ

৮. ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর (তুরস্ক)
যাত্রী: ৮ কোটি ৪৪ লাখ

৯. গুয়াংজু বাইইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর (চীন)
যাত্রী: ৮ কোটি ৩৬ লাখ

১০. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাষ্ট্র)
যাত্রী: ৮ কোটি ২৪ লাখ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top