বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের মোড়, নাটকীয় জয়ে করাচি কিংস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১০:৩০
শেষ ওভারের আগে বল বিকৃতির অভিযোগে পাঁচ রান পেনাল্টি—এই বিতর্কিত সিদ্ধান্তেই বদলে যায় ম্যাচের চিত্র। নাটকীয় ঘটনার পর শেষ পর্যন্ত জয় তুলে নেয় Karachi Kings।
Lahore Qalandars ও করাচির ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১৮ ওভার শেষে জয়ের জন্য করাচির দরকার ছিল ২৩ রান। ১৯তম ওভারে বল হাতে এসে বাংলাদেশের পেসার Mustafizur Rahman মাত্র ৯ রান দিলে ম্যাচ হেলে পড়ে লাহোরের দিকে।
ফলে শেষ ওভারে করাচির প্রয়োজন দাঁড়ায় ১৪ রান। বল করতে আসেন লাহোরের গতি তারকা Haris Rauf। ঠিক তখনই ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা।
ওভারের আগে বোলারের রান-আপে একত্র হন অধিনায়ক Shaheen Afridi, হারিস রউফ ও Fakhar Zaman। এ সময় তিনজনকেই বল হাতে নিতে দেখা যায়, যা আম্পায়ারদের নজরে পড়ে।
বিষয়টি খেয়াল করেন আম্পায়ার Faisal Afridi। তিনি বলটি পরীক্ষা করতে চান। দীর্ঘ পর্যবেক্ষণ ও স্কয়ার-লেগ আম্পায়ার Sharfuddoula-এর সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত হয়—লাহোর ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করেছে। এর ফলে করাচিকে দেওয়া হয় পাঁচ রান পেনাল্টি এবং বল পরিবর্তন করা হয়।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আম্পায়াররা কী বলবেন, সেটা দেখব।’
পেনাল্টির পর করাচির সমীকরণ নেমে আসে ৯ রানে। শেষ ওভারের প্রথম বলেই আউট হন Khushdil Shah। এরপর একটি ওয়াইড দেন রউফ।
পরের দুই বলে Abbas Afridi একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে করাচি কিংস।
এই জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে অপরাজিত থাকল করাচি। অন্যদিকে দুই ম্যাচে এক জয় ও এক হারে দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর কালান্দার্স।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।