সাকিবের জন্মদিনে লন্ডনে কেক কাটলেন বিসিবি পরিচালক আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৯:৫৩
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা সাকিব আল হাসান-এর জন্মদিন ঘিরে ভিন্নধর্মী উদযাপনের আয়োজন করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। লন্ডনে অবস্থানকালে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন তিনি।
একটি বেসরকারি টেলিভিশনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেক কাটার পর দুজন একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো আয়োজনটি ছিল বেশ আন্তরিক ও ঘরোয়া পরিবেশে।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। দেশের বাইরে অবস্থান করলেও তিনি নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, যা তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে সচল রেখেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।