ভোটের গণনা শুরু, ঘরে বসেই ফলাফল জানবেন যেভাবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ফলাফল জানতে অপেক্ষায় দেশবাসী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। তবে নির্ধারিত সময়ের আগে যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ফলাফল দ্রুত ও সহজভাবে জানাতে নির্বাচন কমিশন চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ভোটাররা রিয়েল-টাইম ফলাফলসহ বিভিন্ন নির্বাচনী তথ্য জানতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি-
ডাউনলোড ও ইনস্টল:
অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করলেই ডাউনলোড করা যাবে। ইনস্টল শেষে অ্যাপটি চালু করতে হবে।
লগইন (ঐচ্ছিক):
শুধু ফলাফল দেখতে কোনো লগইনের প্রয়োজন নেই। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম–সংক্রান্ত বিস্তারিত দেখতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে লগইন করতে হবে।
ফলাফল দেখার ধাপ:
* হোম স্ক্রিন থেকে ‘Election Results’ অপশনে প্রবেশ করুন।
* নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন) নির্বাচন করুন।
* এরপর জেলা, আসন বা নির্দিষ্ট কেন্দ্র নির্বাচন করুন।
লাইভ আপডেট ও বিশ্লেষণ:
প্রতিটি কেন্দ্রের গণনা শেষ হলেই ফলাফল অ্যাপে আপডেট হবে। সেখানে প্রার্থী ও দলভিত্তিক প্রাপ্ত ভোটসংখ্যা, ব্যবধান ও শতাংশ দেখা যাবে। পাশাপাশি গ্রাফ ও চার্টের মাধ্যমে ফলাফল উপস্থাপন করা হবে, যাতে অবস্থান সহজে বোঝা যায়।
এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভোট গণনার অগ্রগতি ও চূড়ান্ত ফলাফল পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।