ইসরায়েলি হামলায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি নারীর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩১
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার বাসিন্দা শেখ মোফাজ্জলের মেয়ে।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দূতাবাস শুক্রবার (১০ এপ্রিল) এক বার্তায় দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে তার মরদেহ দেশে পাঠানোসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে বলেও জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মরদেহের অবস্থা ও দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, ইরান–যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরায়েল, যার মধ্যে বৈরুতের হামরা এলাকাও ছিল অন্যতম।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।