ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে সমঝোতা ছাড়াই পাকিস্তান ত্যাগের পরিকল্পনা করছে দেশটি—এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
রোববার সকালে ইসলামাবাদ-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনার পরও দুই পক্ষের মধ্যে কোনো ঐকমত্য তৈরি হয়নি।
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্টভাবে ইরানের কাছে তুলে ধরেছে। তবে ইরান সেসব শর্তে সম্মত হয়নি। ফলে আলোচনার অগ্রগতি থমকে গেছে।
তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সামরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, এই আলোচনায় পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মহলে বহুল আলোচিত এই শান্তি আলোচনা ঘিরে শুরু থেকেই ব্যাপক প্রত্যাশা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।