সংরক্ষিত নারী আসনে ভোট: ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারী সবাই বিএনপির মনোনীত প্রার্থী।
ইসির যুগ্ম সচিব ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনের জন্য আগ্রহীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের প্রবণতা অব্যাহত রয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
সংরক্ষিত নারী আসনে আসন বণ্টনের ক্ষেত্রে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন, জামায়াত ও তাদের জোট পাবে ১৩টি আসন। এছাড়া ছয়জন স্বতন্ত্র প্রার্থীর জোট পাবে একটি আসন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।