রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

চীনকে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে এর জন্য তাদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।

অন্যদিকে, একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা মূল্যায়নে ধারণা পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার সামরিক সক্ষমতা পুনর্গঠন ও অস্ত্র মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের কথাও আলোচনায় রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top