পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৭১ আসনে, তৃণমূল ১১৪ আসনে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১১:৩২
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই গণনা কার্যক্রম শুরু হয়।
ভোটের সর্বশেষ প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১৭১টি আসনে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৪টি আসনে। তবে আরেক পর্যায়ের প্রবণতায় বিজেপি ১৫৮টি আসনে এগিয়ে থাকার তথ্যও পাওয়া গেছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩টি আসনে ভোট গণনা চলছে।
সকাল ৮টা থেকেই কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।