আজ শপথ নিচ্ছেন না থালাপতি বিজয়, তামিলনাড়ুতে জোট নিয়ে নতুন জটিলতা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:০৭
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে অভিনেতা থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সেখানে টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরবর্তীতে কংগ্রেস সমর্থন দেওয়ায় বিজয়ের পক্ষে মোট আসন দাঁড়ায় ১১৩-তে। তবে এখনো সরকার গঠনের জন্য আরও অন্তত পাঁচজন বিধায়কের সমর্থন প্রয়োজন।
এর আগে ধারণা করা হয়েছিল, বৃহস্পতিবারই তামিলনাড়ুতে নতুন সরকার গঠিত হবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থলপতি বিজয়। কিন্তু সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে তামিলনাড়ু লোকভবনে সাক্ষাৎ করেন বিজয়। সেখানে তিনি সরকার গঠনের দাবি জানান। তবে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজ্যপাল। ফলে শপথ গ্রহণের অনুমতি এখনো পাওয়া যায়নি।
এদিকে টিভিকে এখনো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছাতে পারেনি। দলটির আসন সংখ্যা ১০৮ হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসন থেকে তারা পিছিয়ে আছে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের সমর্থন পেলেও জাদু সংখ্যা অর্জন হয়নি। এখনো সিপিআই, সিপিএম এবং অন্যান্য কয়েকটি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টিভিকে নেতৃত্ব।
রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তামিলনাড়ুর এই ক্ষমতার অচলাবস্থা সমাধানে আরও আলোচনা ও সমঝোতার প্রয়োজন হবে। ফলে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ কবে হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।