মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখবে কাতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪
পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে আগামী মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটির আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাঁদ দেখা কমিটি এদিন কাতারের সব মুসলমানের প্রতি রমজানের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে চাঁদ দেখা কমিটি জানায়, যারা রমজানের চাঁদ দেখতে পাবেন, তাদের সাক্ষ্য প্রদানের জন্য দাফনা টাওয়ারে অবস্থিত আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের ভবনে কমিটির প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে।
কমিটি আরও জানায়, মঙ্গলবার মাগরিব নামাজ আদায়ের পরপরই চাঁদ দেখা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে, একই দিনে সন্ধ্যায় চাঁদ দেখার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সূর্যাস্তের পর সৌদি আরবজুড়ে অনুমোদিত পর্যবেক্ষকদের মাধ্যমে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে।
যদি মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়, তবে বুধবার, ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং ওই দিন ভোর থেকেই মুসলমানরা রোজা পালন শুরু করবেন। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।