বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

টানা দশম বারের মতো বিশ্বের নিরাপদতম শহর আবুধাবি

সামাজিক কথন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিশ্বের নিরাপত্তার মানদণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৬ সালের বৈশ্বিক সূচকেও টানা দশম বারের মতো শহরটি শীর্ষে অবস্থান করছে।

বিশ্বের ১৫০টি দেশের প্রায় ৪০০টিরও বেশি শহরের ওপর পরিচালিত জরিপে আবুধাবি সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নির্বাচিত হয়েছে। বিশেষভাবে দিনের বা রাতের যেকোনো সময়ে একা চলাফেরার নিরাপত্তা এবং অপরাধের নিম্নহারকে জরিপের মূল ভিত্তি হিসেবে নেওয়া হয়েছে।

এই সাফল্যের পেছনে অন্যতম প্রধান অবদান আবুধাবি পুলিশের আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বিত ‘সেফ সিটি’ সিস্টেম শহরজুড়ে গতিবিধি পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তার এক শক্তিশালী বলয় গড়ে তুলেছে।

স্মার্ট পুলিশিং এবং আগাম অপরাধ শনাক্তকরণের সঠিক ব্যবহারের ফলে আবুধাবি আধুনিক নগর ব্যবস্থাপনার আন্তর্জাতিক রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তালিকার শীর্ষ দশে আবুধাবি ছাড়াও দুবাই, আজমান, রাস আল-খাইমাহ, শারজাহ এবং কাতারের শহরগুলো শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এছাড়া মাস্কাট, হেগ ও তাইপে শীর্ষ দশে স্থান করেছে।

সূত্র: গালফ নিউজ



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top