বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

দ্রুতগতির কারণে জরিমানা, রাঁচিতে ধরা পড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৪:৪৭

দ্রুতগতির কারণে জরিমানা, রাঁচিতে ধরা পড়লেন ধোনি| ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের প্রতি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভালোবাসার কথা অনেকেরই জানা। তবে এবার সেই মোটরসাইকেল চালাতেই ট্রাফিক আইনের জালে পড়তে হয়েছে তাকে। নিজ শহর রাঁচিতে নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর অভিযোগে জরিমানা গুনেছেন এই ক্রিকেট তারকা।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাঁচিতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে তার মোটরসাইকেলের গতি নির্ধারিত সীমার চেয়ে বেশি ধরা পড়ে। ট্রাফিক নজরদারি ব্যবস্থায় বিষয়টি শনাক্ত হওয়ার পর মোটর যান আইনের ১৮৩ ধারায় তার নামে এক হাজার রুপি জরিমানার ই-চালান ইস্যু করা হয়।

তবে মাঠের বাইরে এই জরিমানার ঘটনা তার ক্রিকেট প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি। ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার আসন্ন আসরে আবারও মাঠে নামতে প্রস্তুত।

আগামী মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই হাজার ছাব্বিশ আসরে তাকে আবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যাবে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top