বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পাশে লিবিয়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৬:১৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পাশে লিবিয় । ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন জানিয়েছে লিবিয়া।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতলিব এস এম সুলিমানের সৌজন্য সাক্ষাতে এ সমর্থনের কথা জানানো হয়।

সাক্ষাৎকালে লিবিয়ার রাষ্ট্রদূত জানান, ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের প্রতি লিবিয়ার পূর্ণ সমর্থন রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিবিয়া সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে লিবিয়ার এ সমর্থন দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top