সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ বাড়াল কাতার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৩:৩৩
বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, চলমান আঞ্চলিক পরিস্থিতি—বিশেষ করে ইরান ও ইসরায়েল–এর মধ্যে উত্তেজনার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ভিসার মেয়াদ বৃদ্ধির এই সিদ্ধান্ত গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বাড়ানো হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হবে ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে। এজন্য কোনো ফি পরিশোধ করতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে আলাদা আবেদন করারও প্রয়োজন হবে না।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।