সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলার দাবি, নেতানিয়াহুর ‘পরিণতি অস্পষ্ট’!

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৭:১০

ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর এক শীর্ষ কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরান ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে—এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি

প্রতিবেদনে বলা হয়, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।

তাসনিমের দাবি, হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-এর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’। তবে এ বিষয়ে ইসরাইলি প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালায় বলে দাবি তেহরানের। এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে বলে জানায় তাসনিম।

সংস্থাটি আরও জানায়, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এ পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ১০টি ধাপ সম্পন্ন করেছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top