বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রথমবারের মতো ভাষণ দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ২০:০৪

সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো লিখিত ভাষণ দিয়েছেন। এতে তিনি শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন এবং হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক নারী উপস্থাপক তার বার্তাটি পাঠ করে সম্প্রচার করেছেন। খামেনি ভাষণে বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সব সামরিক ঘাঁটিকে লক্ষ্য করবে যেখান থেকে হামলা চালানো হয়। তিনি সতর্ক করেছেন, প্রয়োজনে ইরান নতুন সামরিক ফ্রন্টও খুলতে পারে। এছাড়া তিনি দেশটির সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন, যারা চাপ ও আক্রমণের মুখে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এর আগে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের প্রথম দিনেই খামেনি আহত হন বলে জানিয়েছে সিএনএন। হামলায় তার পায়ের হাড় ভেঙে গেছে এবং বাম চোখের চারপাশে ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।

সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান জানান, হামলার সময় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের আরও পাঁচ সদস্য নিহত হন। আহত হওয়ার কারণে নতুন সর্বোচ্চ নেতা জনসমক্ষে দীর্ঘদিন দেখা যাচ্ছেন না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top