বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

‘ভদ্র সাজার দিন শেষ’, রাইফেল হাতে ইরানের উদ্দেশে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:২০

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যখন অনিশ্চয়তা চরমে, ঠিক সেই সময় কঠোর অবস্থান নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানকে উদ্দেশ করে তিনি বলেন, দেশটিকে দ্রুত বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। সেই ছবিতে তাকে একটি আধুনিক রাইফেল হাতে দেখা যায় এবং পেছনে বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য রয়েছে।

ছবির ওপর বড় অক্ষরে লেখা ছিল- “ভদ্র সাজার দিন শেষ”।

সেই পোস্টে ট্রাম্প আরও অভিযোগ করে বলেন, ইরান এখনো নিজেদের অবস্থান ঠিক করতে পারছে না। তারা কীভাবে একটি অ-পরমাণু চুক্তি করা যায় সেটিও বুঝতে পারছে না। দ্রুতই তাদের বাস্তবতা বুঝতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top