ইরান যুদ্ধ থেকে ফিরে গেল বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৩:৩৭
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ গেরাল্ড আর ফোর্ড ইরান যুদ্ধে অংশ নেওয়ার পথে ফেরানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সূত্র জানিয়েছে, জাহাজটির লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুন এবং নাবিকদের ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়া ওয়াশরুমের কারণে এটি ক্রিট দ্বীপে ফিরে যাচ্ছে, যেখানে মেরামতের কাজ শুরু হবে।
গত ৪ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র বিষয়ক সংলাপের সময় মার্কিন প্রেসিডেন্ট নির্দেশ দেন মধ্যপ্রাচ্যের জলসীমায় তিনটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করতে। সেই নির্দেশ অনুসারে আব্রাহাম লিঙ্কন ও গেরাল্ড আর ফোর্ড জাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছেছিল। দুই জাহাজেই কয়েক ডজন যুদ্ধবিমান এবং বিশাল গোলাবারুদের মজুত ছিল।
তবে ১২ মার্চ গেরাল্ড আর ফোর্ডের লন্ড্রি বিভাগে আগুন লাগে, যা নেভাতে গিয়ে দু’জন সেনা আহত হন এবং অন্তত ১০০টি বিছানা ও সরঞ্জাম ধ্বংস হয়। পাশাপাশি জাহাজটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থাতেও ত্রুটি দেখা দেয়, যার ফলে ওয়াশরুমের অধিকাংশ ব্যবহারযোগ্য নয়। মেরামতের জন্য জাহাজকে ডক-ইয়ার্ডে নিয়ে যেতে হবে, মাঝ-সাগরে এই কাজ সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রতিটি যুদ্ধজাহাজ সর্বোচ্চ ছয় মাস সাগরে টহল দিতে পারবে। গেরাল্ড আর ফোর্ড ইতিমধ্যেই টহল দিয়েছে নয় মাস ধরে, যা নাবিকদের ক্লান্তি এবং যান্ত্রিক ত্রুটির কারণ হয়েছে।
সবকিছু বিবেচনা করে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে, জাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপে ফিরিয়ে মেরামত করানো হবে। এর ফলে ইরান যুদ্ধ থেকে এটি সরানো হচ্ছে, এবং জাহাজের নতুন কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। সূত্র: এএফপি
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।