শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:৩৩

সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে তৎপরতা বাড়াচ্ছে। এর অংশ হিসেবে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২,০০০ প্যারাট্রুপার প্যারাস্যুটে নেমে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি, বন্দর ও অবকাঠামো দখল করতে পারে। তারা মূলত আক্রমণকারী বাহিনীর অগ্রভাগ হিসেবে কাজ করবে এবং পরবর্তী সেনাবাহিনীর জন্য অবস্থান তৈরি করবে।

ওয়াশিংটনের পরিকল্পনায় আরও ১০,০০০ স্থলসেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয় বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ৫,০০০ মার্কিন মেরিন নিয়ে গঠিত দুটি অ্যাম্ফিবিয়াস আক্রমণ দলও ওই অঞ্চলে মোতায়েন হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট সব ধরনের সামরিক বিকল্প সক্রিয়ভাবে মূল্যায়ন করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top