বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

ইরানের আকাশসীমায় ধ্বংস হলো ৬০০ কোটি টাকার ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:০৯

সংগৃহীত

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী পাঁচটি অত্যাধুনিক ইসরায়েলি হার্মিস ড্রোন ধ্বংস করেছে। প্রতিটি ড্রোনের বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকার বেশি। পাঁচটি ড্রোনের মূল্য মিলিয়ে দাঁড়ায় প্রায় ৬১৩ কোটি টাকার ওপরে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর জনসংযোগ বিভাগ এই তথ্য প্রকাশ করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ সোমবার (৩০ মার্চ) প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) দেশের দক্ষিণ উপকূলে আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের বাসিজ এবং হরমুজগান প্রদেশের স্থানীয়দের সহায়তায় এই ড্রোনগুলো ধ্বংস করা হয়।

তাসনিম নিউজের তথ্যমতে, ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৪০টি মার্কিন ও ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে ইরান। এছাড়াও শত্রুপক্ষের উন্নত এফ-জেনারেশন যুদ্ধবিমানের ধ্বংসের সংখ্যা এখন দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

হার্মিস ৯০০ মডেলের ড্রোনগুলো মূলত দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ভূপাতিত প্রতিটি ড্রোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ কোটি টাকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top