প্রতিশোধমূলক হামলা চলবে যতক্ষণ না শত্রুর চোখে যন্ত্রণা দেখা যায়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৭:২৯
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর হামলার প্রতিশোধ হিসেবে, অঞ্চলে শত্রুর সঙ্গে সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত শিল্পগুলো ধ্বংস করা হচ্ছে।
মুসাভি তার টুইটে বলেছেন, বেদনাদায়ক হামলাগুলো চলতেই থাকবে, যতক্ষণ না আমরা শত্রুদের চোখে সেই যন্ত্রণা দেখতে পাই। তিনি উল্লেখ করেছেন, এই হামলায় ইসরায়েলের নেউত হোভাভের রাসায়নিক শিল্প, একটি তেল শোধনাগার, দুটি ইস্পাত কমপ্লেক্স এবং দুটি অ্যালুমিনিয়াম কমপ্লেক্সকে লক্ষ্য করা হয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।