নিখোঁজ পাইলট উদ্ধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন বিশেষ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৪:০২
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে খুঁজতে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
এর আগে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হলো।
ভূপাতিত হওয়ার আগে যুদ্ধবিমান থেকে দুইজন পাইলট বেরিয়ে যান। এরপর তাদের উদ্ধারে প্রতিযোগিতামূলক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে একজন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয় মার্কিন সেনাবাহিনী।
উদ্ধার অভিযানে অংশ নেয় মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার। তবে ওই হেলিকপ্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে দুটি হেলিকপ্টারই ক্ষতিগ্রস্ত হয়। তবে শেষ পর্যন্ত সেগুলো নিরাপদে ইরাকে অবতরণ করতে সক্ষম হয়, জানিয়েছেন কর্মকর্তারা।
নিখোঁজ পাইলটকে উদ্ধারে বর্তমানে ইরানের ভেতরে মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চলমান রয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।