শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পাকিস্তানের প্রতি ইরান গভীরভাবে কৃতজ্ঞ:পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৯:১৫

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থান সঠিকভাবে উপস্থাপন করছে না বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাকিস্তানের প্রতি ইরান গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফর নিয়ে কোনো ধরনের অস্বীকৃতি জানানো হয়নি।

আরাগচি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রধান লক্ষ্য হলো দেশের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান নিশ্চিত করা।

তিনি পোস্টে লিখেছেন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধের স্থায়ী অবসানের শর্ত নিশ্চিত করা।

সূত্র: আল-জাজিরা

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top