বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

কলেজ-মাদ্রাসায় ৩৯ দিনের ছুটি শুরু আজ, স্কুলে কবে থেকে?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস কার্যক্রম শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের বর্ষপঞ্জি থেকে জানা গেছে, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ২৬ দিন বন্ধ থাকবে কলেজ। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এরপর সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোর ছুটির শুরু হবে ৮ মার্চ; ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত তালিকায় দেখা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top