বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১৬:২৩

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) কক্ষের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।

হল সূত্রে জানা যায়, অরূপ রতন কনিস্ক শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন।

সহপাঠীরা কক্ষের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে বিষয়টি জানান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ৩টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে হলে দেখা যায়নি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top