মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

রমজানের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৭:৪৪

ছবি: সংগৃহীত

রমজান মাসে ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিপত্রে বলা হয়েছে, রমজানের ছুটির পর বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হলে শিখন ঘাটতি পূরণের জন্য প্রতি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনার নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top