শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন
মফিজুর রহমান রিপন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৪
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের সামনের সড়কে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বিদ্যালয় থেকে জোহরের নামাজের জন্য ভোজেশ্বর বাজারে যাওয়ার পথে উপসী গ্রামের ‘তিন দোকান’ এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। হামলাকারীরা প্রধান শিক্ষকের ওপর পাথর ও লাঠি দিয়ে আঘাত করলে তার হাত ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।