শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

নির্বাচন কেন্দ্রে হামলায় আহতদের দেখতে গেলেন জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিক

মিজানুর রহমান | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ২৩:০৯

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভুঞার কোরাইশমুন্সী নির্বাচনকেন্দ্রে জামায়াত কর্মীদের উপর বিএনপি নেতাকর্মীর হামলায় আহতদের দেখতে গিয়েছেন জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। শুক্রবার(১৩ জানুয়ারি) বিকেলে তিনি তাদের দেখতে রাজাপুর ইউনিয়নে যান।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীরা হামলা চালায়। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হন।

শুক্রবার আহত জামায়াত ও শিবিরের কর্মী কাজী সাইফুল ইসলাম রায়হান, মো. ইমাম হোসেন মানিক, কাজী আমিরুল ইসলাম জন্টু ও সাখাওয়াত হোসেন এর খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।নির্বাচন কেন্দ্রে হামলায় আহতদের দেখতে গেলেন জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিক

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারী, মাওলানা আব্দুর রহীম, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন,দাগনভূঞা উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুজ জাহের,ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান, ডেভেলপমেন্ট পার্টির ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মনির উদ্দিন মনির, ফেনী জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর।

এ সময় ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেন, ফেনী-০৩ আসনেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। আমাদের অনেক এজেন্টদের ওপর হামলা হয়েছে, কয়েকজনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিপক্ষদের প্রতি সুন্দর ও সহনশীল আচরণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান 

 

উল্লেখ যে, নির্বাচনের দিন কেন্দ্র এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top