শরীয়তপুরে শহিদ দিবসে ভাষা সৈনিকদের সংবর্ধনা
মফিজুর রহমান রিপন | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪০
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।
আলোচনা সভার শেষে সংবর্ধনা অনুষ্ঠানে শরীয়তপুরের ৫ জন ভাষা সৈনিককে উত্তরীয় পড়িয়ে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোরা তুলে দিয়ে সম্মান জানান অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।