শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫০

শহীদ মিনারে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক।  ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. সোহেল (৪৫) – মুছাপুর ইউনিয়ন

  • মো. হুমায়ুন কবির (৪০) – মুছাপুর ইউনিয়ন

  • মো. হুমায়ুন কবির (৪০) – সিরাজপুর ইউনিয়ন

  • শেখ ফরিদ (৪০) – সিরাজপুর ইউনিয়ন

  • সিরাজিল হক মনজু (৩৫)

  • জাহাঙ্গীর আলম (৪৫) – চরহাজারী ইউনিয়ন

  • শরিয়ত উল্লা (৪০)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে যাওয়ার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top