কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩০

ষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।  ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top