খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের বারিন দেবনাথের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে দাহ্য পণ্য ও বিপুল মালামাল থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়রাও আগুন নেভাতে সহায়তা করেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—বারিন দেবনাথের মুদি দোকান, মৃত্যুঞ্জয় চায়ের দোকান, জাহিদুল ও মুরাদ শেখের কাচামালের দোকান এবং সুব্রত মণ্ডলের পানের দোকান। ব্যবসায়ীরা জানান, নগদ অর্থ, আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।