রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

বগুড়ায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন। হামলায় তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এটিএম মুজাহিদ ও রাকিবুল ইসলামকে আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top