রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনG ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রায় দেড় বছর পর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আবারও পতাকা উত্তোলন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগ-এর কাশিয়ানী উপজেলা কার্যালয়ের সামনে এই পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় কয়েকজন দিনমজুরের অংশগ্রহণে কর্মসূচিটি পালন করা হয়।

জানা গেছে, কাশিয়ানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য হাসানুর রহমান হাসুর নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রায় দেড় বছর ধরে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

পরে শনিবার সন্ধ্যায় কার্যালয়ের সামনের ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ছবি পরিষ্কার করেন তারা। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন শুরুর প্রতীক হিসেবে এই কর্মসূচি পালন করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন। তাদের ভাষ্য অনুযায়ী, হাসানুর রহমান হাসুসহ কয়েকজন দিনমজুর দলীয় ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি তার জানা নেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top