রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

ফোনে ওসিকে হুমকি ও গালাগাল, উপজেলা বিএনপি সভাপতি আটক

হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৩

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম-কে ফোনে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসিকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগালের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top