সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩১

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণের সময় ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ বলেন, “দগ্ধদের সবার শ্বাসতন্ত্রে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তাদের অবস্থাই এখন আশঙ্কাজনক।” হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, ভোররাতেই আহত ৮ জন একই পরিবারের সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঞ্চলিক প্রশাসন এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করেছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও নির্ধারিত হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top