শিবচরে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৮

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিবচর উপজেলা পরিষদের ময়নকাটা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ উদ্দীন আহমাদ হানজালা বলেন, শিবচরের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তিনি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান-এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন কাদের, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার **মোঃ সাইদুর রহমান**সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

সভায় শিবচর উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top