চট্টগ্রামে প্রকাশ্যে জুয়া খেলায় ২০ জন আটক
জোবায়ের হোসেন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় সিএমপির অভিযান পরিচালনায় প্রকাশ্যে জুয়া খেলায় নিয়োজিত ২০ জনকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ ১২,২৯০ টাকা এবং ১৫৬ পিস তাস জব্দ করা হয়।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরীর কাজী বাড়ি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অভিযান সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া দিকনির্দেশনায় পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা বিভিন্ন জেলা থেকে এসে জুয়া খেলায় অংশ নিচ্ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য: জালাল (৩৬), কামাল (৪৫), মো. সজিব (৩৩), মো. আপন (১৯), আলমগীর হোসেন (২৭)।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সিএমপি অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নগরের বিভিন্ন এলাকায় প্রকাশ্য জুয়া নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।