বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে ১৬৭ অভিযোগ

ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২

ছবি: সংগৃহীত

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস ও অনিয়ম নির্মূলের উদ্দেশ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু হটলাইন ও ওয়েবসাইট চালু করেছেন। কার্যক্রম শুরু হওয়ার মাত্র ৫ দিনে এই মাধ্যমে ১৬৭টি লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল এসেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তন চাইছে। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করা হবে।” একই সঙ্গে মন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করার অনুরোধ জানিয়েছেন এবং দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিজ ফেসবুক পেজে তিনি হটলাইন ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন এবং অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top